অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল: নয়ন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৯

remove_red_eye

২৯৭

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে: ভোলা-৪ আসনে বিএনপির মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল। বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে রাষ্ট্রের সেবা প্রতিটি নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দিবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নারীদের জন্য ইতোমধ্যে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন। যখনি বিএনপি ক্ষমতায় আসে নারীদের জন্য কোন না কোন অবদান রেখে যায়।' 
শনিবার (৭ ফেব্রুয়ারী) চরফ্যাশন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী মহিলা সমাবেশ নয়ন এসব কথা বলেন। 
তিনি বলেন, 'চরফ্যাশন ও মনপুরায় তথা ভোলা-৪ আসনে বিগত ১৭ বছর মাদক, সন্ত্রাসের রাজত্ব ছিলো। শুধু এই আসনেই নয়, অন্যান্য আসনের সাবেক এমপি-মন্ত্রীরা চাঁদাবাজ ছিল। কিন্তু বর্তমান বাংলাদেশ হলো জনগণের বাংলাদেশ। জনগণকে সাথে নিয়েই বিএনপি পথ চলতে চায়। অবৈধ দখলদার, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদেরকে বিএনপি ছাড় দিবে না। আমি চাঁদাবাজদেরকে বিএনপি করতে দিবো না ইনশাআল্লাহ। এদের ছাড়াই বিএনপি ভালো চলবে।' 
 
উপস্থিত মহিলাদের উদ্দেশ্য করে নয়ন বলেন, 'শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন। সমাজের যেসব নারীরা নির্যাতিত হতেন, সেই নির্যাতন বিরোধী একটি আইন প্রতিষ্ঠা করেছেন। যে আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ও যাবতজীবন রেখে আইনটি পাশ করেছিলেন।' 
 
এসময় চরফ্যাশন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের সাড়ে তিন হাজার নারী ভোটারসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...