অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় মুক্তিযোদ্ধাদের ট্রাক শোভাযাত্রা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

৩০৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করতে  ও ভোটারদের সচেতনতার জন্য ভোলায় ট্রাক শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে ট্রাক শোভাযাত্রাটি বের হয়।

পরে জেলার ৬ টি উপজেলায় ঘুরে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ভোট দেওয়ার আহবান জানান মুক্তিযোদ্ধারা।
এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এর আহবায়ক মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান,আবু হোসেন,মাহফুজার রহমান সহ মুক্তিযোদ্ধা সন্তানরাও ট্রাক শোভাযাত্রা অংশ নেয়।