অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে ধানের শীষের পক্ষে কৃষক দলের নেতৃবৃন্দের প্রচারণা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫

remove_red_eye

১৯৮

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে ভোলা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এর পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় অংশগ্রহণ করেছে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কৃষক দলের  নেতৃবৃন্দ।
শুক্রবার বিকালে লালমোহন পৌরসভা কৃষক দলের উদ্যোগে লালমোহন  বাজারে এ প্রচারণা শুরু করেন।
এসময় কৃষক দলের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র সংস্কারে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি একজন সৎ, পরিচ্ছন্ন, নীতিবান ও ব্যতিক্রমধর্মী প্রবীন রাজনীতিবিদ যিনি দেশের যে কোন সংকটে বলিষ্ঠ কণ্ঠস্বর।

এ জনপদের উন্নয়নে তার ভূমিকা অবিস্মরণীয়। তিনি একাধারে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ক্রিড়া সংগঠক, শিক্ষানুরাগী, এ আসনের সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নে তার মতো অভিজ্ঞ প্রজ্ঞাবান ব্যক্তির বিকল্প আর নেই।

এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যদীপ্ত যুগোপযোগী অনেক পরিকল্পনা হাতে নিয়েছে যা ইতোমধ্যে একত্রিশ দফার মাধ্যমে দেশ বাসীকে জানিয়েছেন। আমরা প্রত্যাশা করি আগামি দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশবাসী অনেক ইতিবাচক চমক দেখবে।

প্রচারণার অংশ হিসাবে তারা সকল ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সবার কাছে ধানের শীষে ভোট দেওয়ার জোর আহবান জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা কৃষক দলের সভাপতি মো. আবদুর রহমান সেন্টু,সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. মামুন গাজী, পৌরসভা কৃষক দলের সভাপতি মো. সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মনসুর হেলাজ তালুকদারসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...