লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫
২৮১
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে ভোলা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এর পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় অংশগ্রহণ করেছে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ।
শুক্রবার বিকালে লালমোহন পৌরসভা কৃষক দলের উদ্যোগে লালমোহন বাজারে এ প্রচারণা শুরু করেন।
এসময় কৃষক দলের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র সংস্কারে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি একজন সৎ, পরিচ্ছন্ন, নীতিবান ও ব্যতিক্রমধর্মী প্রবীন রাজনীতিবিদ যিনি দেশের যে কোন সংকটে বলিষ্ঠ কণ্ঠস্বর।
এ জনপদের উন্নয়নে তার ভূমিকা অবিস্মরণীয়। তিনি একাধারে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ক্রিড়া সংগঠক, শিক্ষানুরাগী, এ আসনের সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নে তার মতো অভিজ্ঞ প্রজ্ঞাবান ব্যক্তির বিকল্প আর নেই।
এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যদীপ্ত যুগোপযোগী অনেক পরিকল্পনা হাতে নিয়েছে যা ইতোমধ্যে একত্রিশ দফার মাধ্যমে দেশ বাসীকে জানিয়েছেন। আমরা প্রত্যাশা করি আগামি দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশবাসী অনেক ইতিবাচক চমক দেখবে।
প্রচারণার অংশ হিসাবে তারা সকল ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সবার কাছে ধানের শীষে ভোট দেওয়ার জোর আহবান জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা কৃষক দলের সভাপতি মো. আবদুর রহমান সেন্টু,সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. মামুন গাজী, পৌরসভা কৃষক দলের সভাপতি মো. সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মনসুর হেলাজ তালুকদারসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত