অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় ছাত্রদল নেতা হত্যা মামলার দুই আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৩

remove_red_eye

১৫৯

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিফাতকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো: হাসিবুর রহমান (৩৮) ও ৩ নম্বর আসামি মো. রনি হাওলাদার (৩৬)কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-৮ ও র‌্যাব-৯ এর একটি যৌথ আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার ৮ নং ওয়ার্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮-এর ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি। তিনি জানান, শুক্রবার রাত প্রায় ১টার দিকে র‌্যাব-৮, ভোলা ক্যাম্প ও র‌্যাব-৯, সিলেট, সিসিপি-২, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার ৮ নং ওয়ার্ডের আল হেরা রিসোর্টের ৫ম তলার একটি রুম থেকে যৌথ অভিযান পরিচালনা করে ভোলা সদর থানার চাঞ্চল্যকর সিফাত হত্যা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামি- মো: হাসিবুর রহমানকে গ্রপ্তার করে।
সে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মো: হেলাল উদ্দিন হাওলাদারের ছেলে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি মো: হাসিবুর রহমান এর তথ্য মতে রাত প্রায় ২টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার চৌমুহনা আল মদিনা কমপ্লেক্সের দ্বিতীয় তলা হোটেল ইছাকি এমোসের ১০৭ নং রুম থেকে ওই মামলার এজাহারনামীয় ৩ নং পলাতক আসামি মো: রনি হাওলাদারকে গ্রেপ্তার করে। সে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোঃ মোক্তার হাওলাদারের ছেলে।
র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পূর্ব শত্রুতা ও স্থানীয় রাজনীতির জের ধরে উল্লেখিত গ্রেপ্তারকৃত এজাহারনামীয় ১ নং আসামী মো: হাসিবুর রহমান ও ৩ নং আসামী মো: রনি হাওলাদারসহ অপরাপর আসামিরা গত বছরের ২৪ ডিসেম্বর সন্ধ্যয় ভিকটিম মোঃ রিজওয়ান আমিন সিফাত (২৮)কে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। মামলায় ঘটনায় জড়িত অপরাপর পলাতক আসামিদের গ্রেপ্তারের নিমিত্তে র‌্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত আছে। র‌্যাব-৮-এর ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান, গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...