অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

পার্থর গরুর গাড়ির পক্ষে ভোট চাইলেন তার সহধর্মিণী শেখ শাইরা শারমিন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৩

remove_red_eye

২৬২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পক্ষে ভোট চাইছেন তার স্ত্রী শেখ শাইরা শারমিন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সাবেক এ সংসদ সদস্যের নির্বাচনি এলাকায় উঠান করেছেন তার সহধর্মিণী।

এ সময় তিনি তার স্বামীর গরুর গাড়ি প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং উন্নয়নমূলক বিভিন্ন কাজ করার প্রতিশ্রুতি দেন।

শেখ শাইরা বলেন, ‘আপনারা যদি গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে ব্যারিস্টার পার্থকে জয়যুক্ত করেন, আমরা অবশ্যই সংসদে প্রথমে দাঁড়িয়েই ভোলাবাসীর কথা তুলে ধরব। আপনারাতো দেখেছেন, আপনাদের কী মনে হয়, কে আপনাদের দাবিদাওয়া তুলে ধরতে পারবে?’ এ সময় হাততালি দিয়ে উপস্থিত জনতা তার প্রশ্নের জবাব দেন এবং বলেন পার্থ ভাই।

তিনি আরো বলেন, ইনশাআল্লাহ, আমরা কোনো কিছুতে কোনোদিন ভয় পাইনি। সব সময় আমাদের মাথায় ছিল যে একটা অদৃশ্য জায়গায় জবাব দিতে হবে, আমাদের জবাবদিহিতা আছে। সেটা হচ্ছে আল্লাহর দরবার। এজন্য অবিচার ও অন্যায় আমরা করিনি, করবোও না। ভোলা নিয়ে আমাদের একটা স্বপ্ন আছে, আজকে পার্থ কিন্তু কোনো দায়িত্বে না এসেই, ভোলাবাসির প্রতি আন্তরিকতা ও ভালোবাসার জায়গা থেকে আপনাদের সবার দাবি ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের কথা গতকালকেই ভোলামঞ্চে বলে এসেছেন।

একটি মেডিকেল কলেজ করার প্রতিশ্রুতি দিয়ে শেখ শাইরা বলেন, অনেক সময় আমাদের কর্মীরাও অসুস্থ হয়ে পড়েন। তারা রাতবিরাতে কোনো কারণে অসুস্থ হয়ে পড়লে তাদের স্পিডবোটে করে দূরদূরান্তে নিয়ে যেতে হয়। অনেক সময় মাঝ পথেই অঘটন ঘটে যায়।  এভাবে আপনাদের হয়রানি ও ভোগান্তির কথা চিন্তা করে সংসদে গিয়ে প্রথমেই আপনাদের বিষয়গুলো তুলে ধরব। তাই আপনারা গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে ব্যারিস্টার পার্থকে জয়যুক্ত করবেন।

উঠান বৈঠকে বিজেপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও নারী ও পুরুষ ভোটারা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...