বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১১
৪৪৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর আসনে গরুর গাড়ী মার্কায় ভোট চাইলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র বড় মেয়ে ও মরহুম নাজিউর রহমানের বড় নাতনী মাহাম রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পার্থর জন্মস্থান উত্তর দিঘলদী ইউনিয়নে একটি উঠান বৈঠকে তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্য এই আহবান জানান। এসময়ে তার সাথে ছিলেন তার মা’ মিসেস আনমনা রহমানসহ বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপির) সহযোগী সংগঠন জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দ।
এসময়ে পার্থ’র মেয়ে মাহাম ভোটারদের উদ্দেশ্য বলেন, আমি আপনাদের প্রাণের স্পন্দন মরহুম নাজিউর রহমান মঞ্জুর বড় নাতনি ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র বড় মেয়ে। আপনাদের কাছে আমার বাবার জন্য ভোট ভিক্ষা করতে এসেছি। আমার দাদা মরহুম নাজিউর রহমান মঞ্জুর যেভাবে মৃত্যুঅব্দি আপনাদের সেবা করে গেছেন, ঠিক তেমনিভাবে আপনারা আমার বাবাকেও আগামী ১২ ফেব্রুয়ারী গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে সেই পবিত্র দায়িত্বটুকু দিয়ে ভোলার মানুষের ভাগ্য উন্নয়নের সুযোগ করে দিবেন। আমার বাবা আপনাদের পবিত্র আমানত আমৃত্যু অক্ষুন্ন রাখবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, ছোটবেলা থেকে আমার বাবার কাছে শুনে আসছি মহান আল্লাহর হুকুমে সারাদেশের মানুষ আমার বাবাকে অনেক পছন্দ করেন, কিন্তু ভোলার মানুষ আমার বাবাকে অনেক ভালোবাসে। সুতরাং আপনারা শুধু আমাদের ভোটারই নন, আপনারা আমার আত্মার আত্মীয়। ভোলার সাথে আমার রক্তের সম্পর্ক আছে। বাবাও আপনাদের সন্তান; আমিও আপনাদের সন্তান, উত্তর দিঘলদীতেই আমার বাড়ি। আমি কথা দিচ্ছি আপনারা যদি ইনশায়াল্লাহ আমার বাবাকে একবার সুযোগ করে দেন তাহলে ভোলাবাসি কখনো ঠকবেনা।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত