অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে বিশেষ সুরক্ষা অ্যাপস : ভোলায় কোস্টগার্ড মহাপরিচালক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪০

remove_red_eye

১৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক বলেছেন–”টহলে ও কেন্দ্রে থাকা প্রতিটি সদস্যদের কাছে মোবাইলে বিশেষ সুরক্ষা অ্যাপস থাকবে। যার মাধ্যমে কোথাও যদি কোন গন্ডগোল হয় তাৎক্ষনিক সারা বাংলাদেশের সবাই জেনে যাবে। এমনকি প্রধান উপদেষ্টা পর্যন্ত জেনে যাবে।‌ গন্ডগোলের ঘটনা তখন আর কারো কাছে অজানা থাকবে না। আমরা অনেক সময় জানিই না কোথায় গন্ডগোল হচ্ছে। সুতরাং আমরা যদি গোলযোগের তথ্যটা সাথে সাথে পেয়ে যাই তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ফোর্স প্লান করা আছে।”

আজ শুক্রবার বিকেল ৪টায় নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন–” ভোলার দুর্গম প্রতিটি চরের কেন্দ্র গুলোতে কোস্টগার্ডের অবস্থান থাকবে। এমন কোন কেন্দ্র নেই যেখানে নিরাপত্তা কর্মীদের অবস্থান থাকবে না। পাশাপাশি পুলিশ, নৌবাহিনী, বিজিবিসহ প্রত্যেকটি বাহিনীর ঘন ঘন টহল থাকবে।”

এসময় তিনি ভোটারদের নিরাপত্তা দিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...