অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ওয়াই-মুভস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:০৯

remove_red_eye

৭১৫

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় ওয়াই-মুভস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠি হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক এর সভাপত্বিতে সভায় আরো বক্তব্য রাখেন ভোলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন,কোস্ট ট্রাস্ট এর প্রকল্প সম্মনয়কারী মো: মিজানুর রহমান, কাজী মো: হাছনাইন, স্বপনীল শিশু কিশোর সংগঠন এর সভাপতি ইভান তালুকদার, চ্যানেল-২৪ এর ভোলা প্রতিনিধি আদিল হোসেন তপু, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সেন্ট্রাল ভলেন্টিয়ার সৌভন শাহরিয়ার,দিপন দে প্রমুখ। এসময় তরুনদের মধ্যে বক্তব্য রাখেন- সাকির,সিয়াম,আব্দুল্লাহ নোমান,খাদিজা মিম,ইমা আক্তার, রাব্বি প্রমুখ। ওয়াই-মুভস প্রকল্প বাংলাদেশের শিশুদের বিশেষ করে মেয়ে শিশুদের অংশগ্রহন, সুরক্ষা এবং যৌন প্রজনন স্বাস্থ্যের অধিকারকে এগিয়ে নিতে গতিশীল সুশীল সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে জানান।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক বলেন,শিশু ও যুবকরাই পারবে আগামী দিনের সুন্দর ভবিষ্যাত গড়ে তুলতে। তাই প্রত্যোকটি শিশু কিশোর,যুবকদের স্ব শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে তুলতে হবে। আমাদের জ্ঞান এর পরিধি বাড়াতে হবে। ভালো ভালো বই পড়তে হবে। সেখান থেকে জ্ঞান অর্জন করে বাস্তব জীবনে  ভালো কাজে লাগাতে হবে। পাশাপাশি আমাদের পরিবার সমাজের দৃষ্টি ভঙ্গির পরিবর্তন আনার জন্য তরুনদের কাজ করতে হবে। তা না হলে শিশু বিবাহ ও শিশুর অধিকার কখনও সঠিক ভাবে বাস্তবায়ন করা যাবেনা। প্রতিটি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে শিশু কিশোর,যুবকদের  ভালো কাজের উৎসাহ দিতে হবে।  সকল  ভালো কাজের পাশে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।বিশেষ করে প্রতিটি কন্যা সন্তানকে  বোজা মনে না করে তাদের সম্পদ মনে করতে হবে। তাহলে বাল্য বিয়ের হার আমরা কমিয়ে আনতে পারবো বলে আশা ব্যাক্ত করেন।
 উল্লেখ্য ,শিশু অধিকার বাস্তবায়নের জন্য ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স এর সাথে ৬৪টি জেলা, ১৬টি ইউনিয়ন এবং বরগুনার ৬টি উপজেলায় পিছিয়েপড়া শিশুদের নিয়ে বিশেষভাবে কাজ করছে। ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স ও ইয়েস বাংলাদেশ এর আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায়  করছে। প্রকল্পটি বাস্তবায়নে সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপরেশন এজেন্সি অর্থায়ন করছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...