অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

সংসদে মানুষের তৈরী করা আইন আর চলতে দেয়া হবে না: ভোলায় জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৬

remove_red_eye

১৭৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, জাতীয় সংসদে মানুষের তৈরি করা আইন আর চলতে দেওয়া হবে না; ইসলামী আইন কায়েম করতে হবে।
 
বুধবার বিকেলে ভোলা সরকারি স্কুলের  মাঠে অনুষ্ঠিত ভোলা-১ সদর আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলামের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। 
এসময় নায়েবে আমির আরও বলেন,  স্বাধীনতার পর ৫৪ বছরে বিভিন্ন সময় তিনটি দল রাষ্ট্রক্ষমতায় এলেও জাতীয় সংসদে আল্লাহর আইন পাশ করা হয়নি। 
 
ভোলা সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির  মাওলানা কামাল হোসাইন এর সভাপতিত্বে 
ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ নুরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াজ্জেম  হোসাইন হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ( এলডিপি) আনোয়ারুল ইসলাম চান, বরিশাল অঞ্চল টিম  সদস্য, এ কে এম ফখরুদ্দীন খান  রাজি, ভোলা জেলা আমির ও কেন্দ্রীয়  মজলিসে সুরা সদস্য মোহাম্মদ জাকির হোসাইন, ভোলা- ১ আসনের দাড়িপাল্ল প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম  প্রমূখ। 
 
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি মো. নুরুল ইসলাম সাদ্দাম বলেন, দাঁড়িপাল্লা মার্কা ক্ষমতায় গেলে ভোলার দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, একটি আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করা হবে। অথচ বিগত সরকারগুলো ভোলায় দৃশ্যমান কোনো বড় উন্নয়ন করতে পারেনি; বরং বিভিন্ন সেক্টরে ব্যাপক লুটপাট চালিয়েছে।
তিনি আরও বলেন, ভোলার মানুষ আর প্রতিশ্রুতির রাজনীতি নয়—বাস্তব ও দৃশ্যমান উন্নয়ন চায়, আর সেটাই দাঁড়িপাল্লা মার্কার রাজনৈতিক অঙ্গীকার।
আমির মাওলানা জাকির হোসাইন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি রিয়াজুল ইসলাম রিয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের লড়াই নয়; এটি জনগণের মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল অধিকার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। তারা আগামী ১২ ফেব্রুয়ারি “হ্যাঁ” ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...