চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩৭
২৭৪
শিপু ফরাজী, চরফ্যাশন থেকে: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতার ৫৪ বছরে আপনারা তিনটি রাজনৈতিক দলের শাসন দেখেছেন, এক একটি দল দীর্ঘ সময় বারবার ক্ষমতায় ছিলো। ক্ষমতা থাকাকালীন সময়ে দলগুলো দুর্নীতি করেছে, দেশের অর্থ পাচার করেছে, দলগুলোর নেতাকর্মীরা সন্ত্রাস করেছে,বিভিন্ন অপরাধে জড়িত হয়েছে। জামায়াতে ইসলামী'র দুজন মন্ত্রী ছিল ২২ জন এমপি ছিলো, এদের কারো বিরুদ্ধে সামান্যতম দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি । যেহেতু সব দলের শাসন দেখেছেন এবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিন।
তিনি বুধবার(৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ভোলা -৪ আসনে চরফ্যাশন সরকারি টি.বি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে চরফ্যাশন উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যাপক মজিবর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় আসলে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ঘুষ দুর্নীতি বন্ধ হবে। কেউ ঘুষ নিলে,চাঁদাবাজি করলে অ্যাপস এর মাধ্যমে সরকারকে জানাতে পারবেন, আপনার পরিচয় গোপন রাখা হবে। সরকার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এতে করে অপরাধ লাগব হবে। তিনি আরো বলেন, একটি দল বেকারদেরকে ভাতা দিবে বলেছে, বেকার ভাতা পেলে আমাদের যুব সমাজ অলস হবে আরো বেকারত্ব বাড়বে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করবে। এতে তারা সমাজ ও পরিবারে আত্মমর্যাদা নিয়ে চলতে পারবে, দেশ তাদের সেবা পাবে।
জনসভায় ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবি উঠলে, অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমরা জানি ভোলা বরিশাল সেতুর দাবি যৌক্তিক এবং তা দীর্ঘদিনের।
দুর্নীতি বন্ধ হলে দেশ চালাতে অর্থের অভাব হবে না। তাই ভোলা বরিশাল সেতুসহ যেকোনো বিশাল অবকাঠামা নির্মান সরকারের জন্য সহজ হবে।
জনসভায় ভোলা- ৪(চরফ্যাশন-মনপুরা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে তার জন্য সবার কাছে ভোট চান।
ভোলা-৪ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক কাজী মাওলানা হারুন-অর রশিদের সভাপতিত্বে ও চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন এর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম,
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল হক চান,জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম রিয়াজ,হাইকোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন। বক্তব্য রাখেন
এলডিপির ভোলা জেলা সভাপতি মো: বশির উল্লাহ,বিডিপির জেলা সভাপতি এডভোকেট ইলিয়াস হোসেন সুমন, এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক শাহাদাত খন্দকার মন্জু, জেলা সমন্বয়ক এডভোকেট জিয়াউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের ভোলা জেলা আমীর মাওলানা মাকসুদুর রহমান, শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মহিবুল্লাহ জিহাদি ও ছাত্র শিবিরের ভোলা জেলা সভাপতি মো: আ: হালিম প্রমুখ। হাজার হাজার মানুষের অংশ গ্রহণে জনসভার মাঠটি কানায় কানায় পূর্ণ হয়।
এদিকে জনসভা শেষ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় জনসভায় আসার পথে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামীর নারী-পুরুষ কর্মী সমর্থকদের উপর বিএনপি নেতা কর্মীরা হামলা করেছে। এতে জামায়াতে ইসলামীর ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা অভিযোগ করেন এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের গ্রেফতার করলেও পরে তাদেরকে অদৃশ্য কারণে ছেড়ে দিয়েছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত