অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে : অধ্যাপক মুজিবুর রহমান

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

২৪৫

আকবর জুয়েল, লালমোহন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান (সাবেক এমপি) বলেছেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামী। আগামির দেশ হবে ন্যায় ও ইনসাফের। জামায়াতে ইসলামীর কোন লোক চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যায় কাজে জড়িত নয়। বিগত ৫৪ বছর অনেক দল ক্ষমতায় ছিলো তাদেরকে আপনারা দেখেছেন। তাদের মধ্যে একটি দল তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। তারা এখন আবার ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা আর নতুন কিছু দিবে না। ওই দল ক্ষমতায় আসলে জুলুম, চাঁদাবাজি ফিরে আসবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা-৩ আসনের লালমোহন-তজুমুদ্দিনের ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাইমের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারী শ্রমজীবীদের আট ঘন্টা কাজ করতে হবে না, তারা পাঁচ ঘন্টা কাজ করবে। ৬০ বছরের ওপরে যাদের বয়স তারা ফ্রি চিকিৎসা পাবে। ৫ বছর বয়স পর্যন্ত  শিশুরা বিনা পয়সায় চিকিৎসা পাবে। ফ্যাসিস্ট সরকার দেশের ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে। এসব টাকা ফিরিয়ে এনে বেকারদের কর্মসংস্থান করা হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে যাকাত চালু করা হবে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা জামায়াতে ইসলামী সমর্থিত ফুলকপি প্রতিককে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে বিজয়ী করবেন। 
ভোলা-৩ আসনের জামায়াতের আসন পরিচালক মাওলানা মো. আখতার উল্যাহ এর সভাপতিত্বে এবং ভোলা জেলা শিবিরের সাবেক সভাপতি কাজী মো. শাহে আলমের সঞ্চলানায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা- ৩ আসনে জামায়াত সমর্থিত বিডিপির (ফুলকপি প্রতিক) সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় কমিটির সভাপতি নুরুল ইসলাম ছাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি মো. রিয়াজুল ইসলাম, লালমোহন উপজেলা জামায়াতের আমির আবদুল হক প্রমুখ।  

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...