বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫২
৩০১
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতের আমির দাবি করছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হয়েছিল। এই অল্প সময়ের জন্য কীভাবে আইডি হ্যাক হয়, সেটাই রহস্যজনক।
সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে বিকৃতভাবে উপস্থাপন করলে কেউ চুপ করে বসে থাকবে না বলেও রিজভী মন্তব্য করেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
রিজভী বলেন, নারীদের নিয়ে এমন বক্তব্য তাদের প্রতি অবমাননার শামিল। আপনাদের আচরণ দেখেই বোঝা যায়, ভবিষ্যতে নারীদের প্রতি আপনারা কী ধরনের আচরণ করতে পারেন। ধর্মের নামে রাজনৈতিক বক্তব্য দিয়ে নারীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমিরের বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নারীরা সংসদ সদস্য হতে পারবে, কিন্তু দলীয় প্রধান হতে পারবে না- এ ধরনের মন্তব্য স্পষ্টভাবে বৈষম্যমূলক। জামায়াত গণতন্ত্র ও স্বাধীনতার জন্য কোনো সংগ্রাম করেনি।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, প্রচার সম্পাদক তাহমিনা আফরিন নীতা এবং সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত