অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ঢাকা ক্যান্টনমেন্টে ‌‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইং’ উদ্বোধন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫০

remove_red_eye

২১৯

‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স’ (এএফডব্লিউসি) উইংয়ের নবনির্মিত ক্যাম্পাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা ক্যান্টনমেন্টে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পাসের উদ্বোধন হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, নতুন ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার পাশাপাশি উইংটি ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে তার একাডেমিক ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, কোয়াটার মাস্টার জেনারেল (কিউএমজি) লে. জেনারেল মো. ফয়জুর রহমান এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

এছাড়ও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ন্যাশনাল ডিফেন্স কলেজের অনুষদ সদস্য এবং স্টাফ অফিসাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন ক্যাম্পাসে আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের উদ্বোধন কৌশলগত পর্যায়ের শিক্ষা ও প্রশিক্ষণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই ক্যাম্পাসটি গবেষণা, পেশাগত আলোচনা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যৌথ অপারেশনাল উপলব্ধি উন্নয়নে সহায়ক একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতি সশস্ত্র বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা এবং পেশাগত উৎকর্ষতার গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে। অনুষ্ঠানটি ধারাবাহিক পেশাগত উন্নয়ন, আধুনিক সামরিক শিক্ষা এবং জাতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার প্রতি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অঙ্গীকার পূর্ণব্যক্ত করে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...