অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে উঠান বৈঠক

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৪

remove_red_eye

২৭১

লালমোহন  প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে লালমোহনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার সহকারী (ভূমি) কমিশনার মোঃ রেজওয়ানুল হক। 
লালমোহন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মামুনের সভাপতিত্বে এবং ভোলা জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুল রহিম নুরুন্নবীর সঞ্চালনায় ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের করণীয়, নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলার বাধ্যবাধকতা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় গোলাপি রঙের ব্যালট পেপারে গণভোটে ‘হ্যাঁ/না’ ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কেও ভোটারদের অবহিত করা হয়।
 
বক্তারা বলেন, গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণের ভোট। একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি ভোটারের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভোটারদের কোনো ধরনের ভয়ভীতি, চাপ কিংবা প্রলোভনে প্রভাবিত না হয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
 
উঠান বৈঠকে ভোলা জেলা তথ্য অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী ও পুরুষ  ভোটারসহ বিভিন্ন শ্রেণি  পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচনকালীন আচরণবিধি বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...