বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৩
২০৫
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘হ্যাক হওয়া পোস্টে কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারা আমার ভেরিফায়েড ‘এক্স’ হ্যান্ডেল হ্যাক করেছিল। পরে সেখান হতে মায়েদের নিয়ে নোংরা মন্তব্য ছড়াচ্ছিল। একটা দল দেখলাম হৈ হৈ রৈ রৈ করে মিছিল শুরু করে দিয়েছে। যারা মায়েদের সম্মান করতে জানে না, তারাই মিছিল শুরু করলো।’
রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘নারীদের বিভিন্ন জায়গায় অসম্মান করা হচ্ছে। যারা নারীদের অসম্মান করে তারা চার পায়ের জন্তু। নারীদের ‘মা’ সম্বোধন করে তিনি বলেন, মায়েদের বিভিন্ন জায়গায় অসম্মানিত করা হচ্ছে। যারা করছেন তারাও মায়ের সন্তান। তাদের প্রতি আমাদের অনুরোধ— আপনারা আপনাদের মা-স্ত্রী, বোনকে সম্মান করতে শিখুন।’

জামায়াত আমির বলেন, ‘নিজের পরিবারকে সম্মান করতে জানলে ৯ কোটি মাকে সম্মান করতে পারবেন। যারা নারীদের অসম্মান করে তারা অমানুষ। সমাজে নৈতিক অবক্ষয় বাড়ছে। নারীদের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।’
জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান।
এসময় জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা ডক্টর সামিউল ফারুক, কেন্দ্রীয় করম পরিষদ সদস্য, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিয়াদ হোসাইন, ঢাকসু জিএস এস এম ফরহাদ, ছাত্রশিবির কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহী, জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মণ, সাবেক জেলা জামায়াতের আমির ডাক্তার শাহাদাৎ হোসেন, এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুরের আহবায়ক মামুনুর রহমান, খেলাফত মজলিসের শেরপুরের সভাপতি মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা শফিকুল ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা রমিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত