অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর হচ্ছে দুই ভাগ স্কুলগুলো চলবে ৯ টা থেকে ২ টা পর্যন্ত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৭

remove_red_eye

১৭০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : শীগ্রই দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দুটি আলাদা ভাগে ভাগ হতে যাচ্ছে। কাজের সুবিধার জন্য এটিকে স্কুল এবং কলেজ এই দুই ভাগে ভাগ করা হচ্ছে। এনিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ শুরু করেছে। যেকোনো সময়ে ঘোষণা আসতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের  উপসচিব আঃ কুদ্দুস। 
শনিবার ভোলা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেছেন। এসময় উপসচিব আব্দুল কুদ্দুস আরও বলেন, উপজেলা পর্যায়ের ভাল মানের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি হওয়ায় শিক্ষার ক্ষতি হয়েছে। অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। এসব প্রতিষ্ঠানে আগে অনেক ভাল মানের পড়ালেখা হতো। এসব প্রতিষ্ঠান এখন আর শিক্ষার গুণগত মান ধরে রাখতে পারছেনা। 
আঃ কুদ্দুস আরও বলেন, অচিরেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। এখন থেকে তারা বদলি হতে পারবেন। 
একই সভায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী বলেন,  দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠ দানের সময়সূচিতেও পরিবর্তন আনা হচ্ছে। এ লক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ চলছে। বোর্ড চেয়ারম্যান বলেন,  ১০ টা থেকে ক্লাস শুরু হলে দুপুরে বিরতি দিতে হয়। তখন শিক্ষার্থীদেরকে আর ধরে রাখা যায় না। তাই সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পাঠদানের সময়সূচি নির্ধারণ করা হলে ভাল হয়।  হয়তো অচিরেই সকাল ৯ টা থেকে দুপুর ২ টা বা ৩ টা পর্যন্ত পাঠদানের নতুন সময়সূচি নির্ধারণ করা হবে। 
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আব্দুল কুদ্দুস। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার সরকারি বেসরকারি সকল স্কুল ও কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন। 
মতবিনিময় সভায় শিক্ষা ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরে বক্তারা বলেন,  দ্বীপজেলা ভোলার শিক্ষার গুণগত মান সন্তোষজনক করতে আরও অধিক কাজ করতে হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি এবং মানসম্মত পাঠদান নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সেবা প্রদানের বিষয়ে বোর্ডের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। 
অপরদিকে বোর্ড চেয়ারম্যান বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদেরকে আরও যত্নবান হতে হবে। আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বোর্ড চেয়ারম্যান বলেন,  এমপিওভূক্ত শিক্ষকদের বেতন ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি লক্ষে কাজ করছে সরকার। 
এসময় বক্তব্য রাখেন বরিশাল শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আবদুস সালাম, পরীক্ষা নিয়ন্ত্রক জি.এম. শহিদুল ইসলাম,  কলেজ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন, স্কুল পরিদর্শক মোঃ সাইফুর রহমান হাওলাদার, বোর্ডের উপ সচিব আবুল বাশার হাওলাদার, ভোলা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর আব্দুল গফুর, ভোলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মান্নান, নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খালেদা খানম, সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু প্রমূখ।  

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...