বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৪
২৫৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে নির্বাচনী পরিস্থিতি ঘংঘর্ষ সংঘাতের দিকে যাচ্ছে। এই আসনের বোরহানউদ্দিন উপজেলায় প্রায় প্রতিদিনই বিএনপির কর্মী সমর্থকদের সাথে জামায়াতের কর্মী সমর্থকদের ছোটখাটো সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
শনিবার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে দুই পক্ষের সংঘর্ষে উভয় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। অপর দিকে বিকালে বিএনপির লোকজন ঝাড়ু মিছিল বের করে জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে আইন শৃঙখলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: মাকসুদুর রহমান শনিবার দুপুরে তার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সকাল ৮ টার দিকে জামায়াতের কর্মী সমর্থকরা দাড়িপাল্লা মার্কার প্রাচারণায় গেলে স্থানীয় বিএনপির একটি গ্রুপ বাধাদেয় এবং হামলা চালিয়ে জামায়াতের নেতাকর্মীদের আহত করে। এতে তাদের ইউনিয়ন আমিরসহ ৭ জন গুরুতর আহত হয়। মুমূর্ষ ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরকে বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়।
অপরদিকে বিএনপির লোকজন অভিযোগ করেছে, জামায়াতের কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে বিএনপি সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। এ সময় বিএনপির অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভোলা-২ আসনের বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমের প্রধান নির্বাচন সমন্বয়কারী বিএনপি নেতা আকবর হোসেন দুপুরে এক সংবাদিকদের কাছে অভিযোগ করেন, সকালে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে জামায়াতের একদল লোক নিরীহ এক প্রবাসীর বাড়িঘরে হামলা করে। ভাংচুর করেছে। লুটপাট করেছে। তিনি অভিযোগ করেন, জামায়াত পায়ে পাড়া দিয়ে ঝড়গা বাধাচ্ছে। তিনি অভিযোগ করেন, জামায়াত বিভিন্ন এলাকা থেকে লোকজন নিয়ে এসে বোরহানউদ্দিনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে।
অপর দিকে বিকালে বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজারে বিএনপি সমর্থিত নারীপুরুষরা ঝাড়ু মিছিল বের করেছে। এ সময় তারা জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগন দিয়েছে। পরে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত