অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার গভীর রাতে মেঘনার পাড়ে তরুণদের সঙ্গে আন্দালিব রহমান পার্থ' উল্লাস


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৪

remove_red_eye

২৯৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীর পাড়ের পর্যটন এলাকায় গভীর রাতে তরুণদের সঙ্গে সময় কাটিয়ে উল্লাস করেছেন বিএনপি জোট প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। 
শুক্রবার রাত ৯টায় তার নিজ সংসদীয় আসনের তুলাতলী মেঘনা নদীর পাড়ে তিনি হঠাৎ করে ওই পর্যটন এলাকায় উপস্থিত হন। এ সময় সেখানে অবস্থানরত তরুণদের সঙ্গে কুশল বিনিময়। আগামী নির্বাচনে তার মার্কা গরুর গাড়ির পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি তাদের সঙ্গে খেয়ে দেয়ে গান শুনে আনন্দ ঘন মুহূর্ত কাটায়।