অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় হাতপাখার গণজোয়ার ওবায়দুর রহমানের নেতৃত্বে বিশাল মিছিল ও গণসংযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১

remove_red_eye

২০৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ভোলা-১ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে এক বিশাল মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।
বিকাল ৪:৩০মিনিটে শহরের কেন্দ্রবিন্দু হাটখোলা মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে ভোলা সদর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যুবকরা অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক বাংলা স্কুল মোড় ও নতুন বাজার প্রদক্ষিণ করে পুনরায় হাটখোলা মসজিদের সামনে এসে শেষ হয়।
জনসাধারণের কাছে লিফলেট বিতরণ, গণসংযোগকালে মাওলানা ওবায়দুর রহমান সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং আগামী নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দিয়ে দেশ ও ইসলামের সেবায় কাজ করার সুযোগ চান। এ সময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেক ভোটার তাকে আশ্বস্ত করে বলেন, আগামী নির্বাচনে তারা সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে মাওলানা ওবায়দুর রহমানকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।
মিছিল শেষে হাটখোলা মসজিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। পরিশেষে দেশ, জাতি ও ইসলামের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...