অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে রোগাক্রান্ত মহিষ জবাই কসাইর জরিমানা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮

remove_red_eye

১৬৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে রোগাক্রান্ত মহিষ ক্রয় করে জবাই ও সংরক্ষণের দায়ে কসাই মমিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তার দোকানের ফ্রিজে রাখা প্রায় ৫০ কেজি রোগাক্রান্ত মাংস জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। 
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দক্ষিণ আইচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান। এ সময় দক্ষিণ আইচা থানা পুলিশ, নৌবাহিনী এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ ও রফিক সিকদার অভিযানের প্রশংসা করে বলেন, সুন্দর একটি অভিযান পরিচালনা করায় প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। এ ধরনের অভিযান নিয়মিত হওয়া উচিত, যেন আমরা ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য পেতে পারি। তারা আরও বলেন, অনেক সময় এই বাজারে অসুস্থ মাংস বিক্রি হয়। আজকের এই অভিযান আমাদের জন্য বড় একটি সতর্কবার্তা। প্রশাসন যদি নিয়মিত নজরদারি চালায়, তাহলে সাধারণ মানুষ নিশ্চিন্তে খাবার কিনতে পারবে।
ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা বাজারের মুদি দোকান মেসার্স মমিন স্টোরে অভিযান চালিয়ে ফ্রিজে রাখা ৫০ কেজি রোগাক্রান্ত মহিষ জব্দ করে তা মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। এটি মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দোকানের মালিক মমিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আচরণবিধি পরিদর্শনের সময় দক্ষিণ আইচা বাজার ও চরকচ্ছপিয়া বাজারে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান অনিয়মের দায়ে ৯টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আমরা এই ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাবো, যাতে জনসাধারণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পান।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...