অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৩

remove_red_eye

২৬৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান পৌর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে পৌর জামায়াতের আমির গোলাম মাওলার সভাপতিত্বে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি ফজলুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফজলুল করিম বলেন, আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হলে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াত জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, দৌলতখানকে মাদক ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা মজলিসে শূরা সদস্য অধ্যাপক মাওলানা ওলিউল্লাহ কবির, উপজেলা আমির হাসান তারেক হাওলাদার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মো. হাফেজ ইসমাইল, উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফুল ফারুক, এনসিপির জেলা সহ-সাংগঠনিক সম্পাদক নকিব আল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. আলাউদ্দিন, নাজিম উদ্দিন ফরাজি, উপজেলা তারবিয়াত সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, সমাজসেবক মো. জসিম উদ্দিন মাস্টার, যুব বিভাগের নেতা মো. আব্দুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শান্তিপূর্ণ নির্বাচন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...