চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৩০
৭৭০
চরফ্যাশন প্রতিনিধি : প্রকাশিত সংবাদের জের ধরে ভোলার চরফ্যাশনের কালিবাড়ি রোডে শুক্রবার রাত সাড়ে দশটায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে দৈনিক সময়ের চিত্র'র সম্পাদক ও দৈনিক জনকন্ঠের চরপ্যাসন উপজেলার নিজস্ব সংবাদদাতা এ আর এআর মামুন ও দৈনিক প্রথম সকালের চরফ্যাশন প্রতিনিধি শাহ কামালকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ।
এআরএম মামুনসহ স্থানীয়রা জানান, প্রকাশিত সংবাদের জের ধরে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, দক্ষিণ মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সেন্টু সহ ১০/১২ জন সন্ত্রাসী সাংবাদিক মামুন ও শাহ কামাল এর পথ গতিরোধ করে হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে।
এসময় সহকর্মী ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সহকর্মীরা সাংবাদিকদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন এবং চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়াকে অবহিত করেন। তিনি আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রæতি দিয়েছেন।
এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলা কারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দেয়ার দাবি জানান ভোলা জেলার কর্মরত সাংবাদিক বৃন্দ।
জানাযায়, কাজ না করে ভুয়া ভাউচার দিয়ে সরকারী টাকা আত্মসাত সহ ব্যাপক দুর্নীতি- অনিয়ম ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে হামলাকারী শিক্ষকদের বিরুদ্ধে।
বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা এবং দক্ষিণ মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সেন্টুর বিরুদ্ধে জাল সনদে চাকরি করার বিষয়ে বিভাগীয় মামলা রয়েছে। সম্প্রতি গোলাম হোসেন সেন্টুর বিরুদ্ধে ভুয়া ভাউচার দিয়ে সরকারী টাকা আত্মসাত সংক্রান্ত সংবাদ পত্রিকায় প্রকাশিত হওয়ার জের ধরে এ হামলা করে বলে জানান সাংবাদিক এআর এম মামুন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত