অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

সংসদ নির্বাচন: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১৮

remove_red_eye

২১০

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।

নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, নির্বাচনি সময়কালে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থি হামলার আশঙ্কা রয়েছে। এ ধরনের ঘটনার লক্ষ্যবস্তু হতে পারে নির্বাচনি সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থান। এ পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

বার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভ ও সমাবেশ এড়িয়ে চলতে বলা হয়েছে। একই সঙ্গে যেকোনো বড় ধরনের জনসমাগমের আশপাশে অবস্থান বা চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগেও গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য একই রকম নিরাপত্তা সতর্কতা জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যানবাহন চলাচলে নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন।

এর আওতায় আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত।

এ প্রেক্ষাপটে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি তারা সীমিত পরিসরে সশরীরে সেবা দেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা, আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা, স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখা এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য চার্জযুক্ত মোবাইল ফোন সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি বিকল্প চলাচলের পথ সম্পর্কে আগাম পরিকল্পনা রাখার কথাও উল্লেখ করেছে দূতাবাস।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...