বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৬ রাত ০৯:০৬
৩৭৭
ভোলায় জামায়াতের মিছিলে গণজোয়ার
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম বলেছেন, “জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস দিন দিন আরও দৃঢ় হচ্ছে। কারণ জামায়াতের কথা ও কাজে কোনো অমিল নেই।”
বুধবার বিকেলে ভোলা শহরে জামায়াতে ইসলামীর আয়োজিত বিশাল নির্বাচনী মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ভোলাবাসীর এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসাই প্রমাণ করে—আগামী দিনে আল্লাহর ইচ্ছায় জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আল্লাহ যদি আমাদের বিজয় দান করেন, তাহলে ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, ভোলা–বরিশাল সেতু নির্মাণ, আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ঘরে ঘরে গ্যাস সংযোগ এবং লুটতরাজ ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে আমরা অগ্রণী ভূমিকা রাখবো।”
তিনি আরও বলেন, “আজ আপনারা যে বিজয়ের উচ্ছ্বাস প্রকাশ করছেন, আগামী ১২ তারিখ নিজ নিজ উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সেই আনন্দকে বাস্তবে রূপ দেবেন।”
এর আগে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী মিছিলটি ভোলা শহরের হাটখোলা মসজিদের সামনে থেকে শুরু হয়ে বরিশাল দালান, বাংলা স্কুল মোড় ও নতুন বাজার প্রদক্ষিণ করে পুনরায় হাটখোলা মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ভোলা-১ আসনের নির্বাচন পরিচালক মাস্টার নুরুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসেন, জেলা মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, সদর উপজেলা আমির অধ্যাপক মাওলানা কামাল হোসেন, পৌর আমির জামাল উদ্দিন, জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান, বিডিপির জেলা সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস সুমন, এলডিপির সভাপতি বশির আহমেদ, এনসিপির জেলা সিনিয়র সদস্য সচিব মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মিছিল ও সমাবেশে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত