বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৫১
২৭৪
কেন্দ্র দখল প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, কেউ কেন্দ্র দখল করতে এলে আপনারা প্রতিহত করবেন। মুরাদনগরের উন্নয়ন, মা-বোনদের সম্মান রক্ষায়, চাঁদাবাজদের চাঁদাবাজি থেকে রক্ষা করতে ইউসুফ সোহেল ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দিবেন।
বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মুরাদনগর আমার জন্মস্থান। আমি বাংলাদেশের যেখানেই থাকি সব সময় আপনাদের কথা আমার হৃদয়ে থাকে। গত বছর দায়িত্বে ছিলাম, উন্নয়ন বঞ্চিত বৈষম্যের স্বীকার মুরাদনগরের জন্য কাজ করে গেছি। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখলাম, একদলের জনপ্রতিনিধি ছিল এবং সামনেও হতে চায়, তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে নালিশ দিয়েছিল কেন এতো বাজেট দেওয়া হয়। যারা আপনাদের উন্নয়ন চায় না তাদেরকে কি ভোট দিয়ে নির্বাচিত করবেন? আমরা তো পাঁচবারের কথা শুনি। যারা প্রবীণ আছেন আপনারা তো আরও ভালো বলতে পারবেন। মুরাদনগরে একটা বাহিনী ছিল দাদা বাহিনী। বাহিনীর সদস্যদের নাম ছিল টার্মিনাল অমুক, পিস্তল তমুক। মুরাদনগরে আর কোন অমুক তমুকের জায়গা হবে না। আপনাদের শুধু নিশ্চিত করতে হবে মুরাদনগরের জনগণ যেন ভয়ডরহীনভাবে ভোট দিতে পারে।
১১ দলীয় জোটের পক্ষ থেকে নিশ্চিত করছি। আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, তাহলে বাঙ্গুরা বাজারকে উপজেলা করা হবে। মুরাদনগরের মানুষ যেন আর কখনো বঞ্চিত না হয় তার জন্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত করুন।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, আমরা কোনো দ্বৈত নাগরিককে সংসদে দেখতে চাই না। আপনারা ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী ইউসুফ হাকিমকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। হ্যাঁ ভোটকে বিজয়ী করবেন। ১১ দলীয় ঐক্য জোট ক্ষমতায় এলে ইনসাফের বাংলাদেশ কায়েম হবে।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী ইউসুফ সোহেল বলেন, আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ভারতীয় আধিপত্যবাদ, চাঁদাবাজ, পাথরখেকোদের বিরুদ্ধে। মুমিনরা এক গর্তে বার বার পা দেয় না। আপনারা পাঁচ বার দুর্নীতে চ্যাম্পিয়ন হয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি যদি ভোট প্রদানে কোনো বাধা প্রদান করা হয়, তাহলে মুরাদনগর থেকেই প্রতিরোধের আগুন দাউদাউ করে জ্বলবে ইনশাআল্লাহ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত