অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বিএনপি ক্ষমতায় গেলে চরের ভূমিহীনরা বিনামূল্যে জমি পাবে : মেজর হাফিজ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৮

remove_red_eye

২৪৮

এম এ হালিম, তজুমদ্দিন থেকে : ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে চরের ভূমিহীন পরিবারগুলোকে বিনামূল্যে জমি বন্দোবস্ত দেওয়া হবে। এতে চরের খাস জমি নিয়ে চাঁদাবাজি ও দখলবাজির সুযোগ বন্ধ হবে।
তিনি বলেন, ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার তজুমদ্দিনের বিভিন্ন চরে ১০ হাজার ভূমিহীন পরিবারকে জমি বন্দোবস্ত দিয়েছিল। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এসব অসহায় পরিবার তখন মাথা গোঁজার ঠিকানা পেয়েছিল। বিএনপি অতীতেও চরের মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মেজর হাফিজ বলেন, গত ১৬ বছরে চরের খাস জমি ভূমিহীনদের বন্দোবস্ত না দিয়ে দখল বিক্রি করা হয়েছে। এর ফলে নিরীহ মানুষ চরম শোষণের শিকার হয়েছে এবং শান্তিতে ঘুমাতে পারেনি। বিএনপি চায় চরের পরবর্তী প্রজন্ম বন্দোবস্তের মাধ্যমে একখণ্ড জমির গর্বিত মালিক হোক।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরজহিরউদ্দিন ও চরমোজাম্মেলে উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মনু ও মহিউদ্দিন জুলফিকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান হাওলাদার, সাহাদাত হোসেন পাটওয়ারী, জেলা যুবদলের সহসভাপতি হাসান সাফা পিন্টু, শাহ মো. শাহীন সাজী, তজুমদ্দিন  যুবদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক, মোঃ শাজাহান,  অ্যাডভোকেট খালিদ হাসান মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...