তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৮
২৯০
এম এ হালিম, তজুমদ্দিন থেকে : ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে চরের ভূমিহীন পরিবারগুলোকে বিনামূল্যে জমি বন্দোবস্ত দেওয়া হবে। এতে চরের খাস জমি নিয়ে চাঁদাবাজি ও দখলবাজির সুযোগ বন্ধ হবে।
তিনি বলেন, ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার তজুমদ্দিনের বিভিন্ন চরে ১০ হাজার ভূমিহীন পরিবারকে জমি বন্দোবস্ত দিয়েছিল। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এসব অসহায় পরিবার তখন মাথা গোঁজার ঠিকানা পেয়েছিল। বিএনপি অতীতেও চরের মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মেজর হাফিজ বলেন, গত ১৬ বছরে চরের খাস জমি ভূমিহীনদের বন্দোবস্ত না দিয়ে দখল বিক্রি করা হয়েছে। এর ফলে নিরীহ মানুষ চরম শোষণের শিকার হয়েছে এবং শান্তিতে ঘুমাতে পারেনি। বিএনপি চায় চরের পরবর্তী প্রজন্ম বন্দোবস্তের মাধ্যমে একখণ্ড জমির গর্বিত মালিক হোক।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরজহিরউদ্দিন ও চরমোজাম্মেলে উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মনু ও মহিউদ্দিন জুলফিকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান হাওলাদার, সাহাদাত হোসেন পাটওয়ারী, জেলা যুবদলের সহসভাপতি হাসান সাফা পিন্টু, শাহ মো. শাহীন সাজী, তজুমদ্দিন যুবদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক, মোঃ শাজাহান, অ্যাডভোকেট খালিদ হাসান মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত