অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ইসির ওপর কোনো চাপ নেই, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হচ্ছে : রহমানেল মাছউদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫০

remove_red_eye

২৬৭

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির ওপর এর অন্যথা কোনো ধরনের চাপ নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে এবং একটি ভালো নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সরকার বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো চাপ বা অসহযোগিতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আমরা কোনো চাপ পাইনি। কোনো পক্ষ থেকেই চাপ নেই। আমরা স্বাধীনভাবে আমাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছি।’

তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব দলকেই সাধুবাদ জানানো হয়েছে এবং সব রাজনৈতিক দল পূর্ণ সহযোগিতা করছে বলে ইসি মনে করে। এই সহযোগিতার মাধ্যমেই একটি ভালো নির্বাচন করা সম্ভব হবে বলে কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বিঘ্নে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে আসুন। ভোট দেওয়া আপনার নাগরিক দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে।’

নির্বাচন কমিশনার আরও বলেন, প্রায় দেড় মাস আগে নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। এ সময়ে বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কমিশনের নজরে আসেনি। তিনি আশা প্রকাশ করেন, পরিবর্তিত পরিবেশে ভোটাররা কেন্দ্রে এসে ভোট দেবেন।

ভোটে আগ্রহ কমে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, মানুষের মধ্যে ভোটের প্রতি অনীহা দূর করতে সময় লাগবে। তবে সবার সহযোগিতায় জনগণের মধ্যে এই আস্থা সৃষ্টি করা সম্ভব যে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

ঋণ খেলাপিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরাসরি ঋণ খেলাপিদের প্রার্থিতা অবৈধ ঘোষণার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গ্যারান্টারদের ক্ষেত্রে আইন অনুযায়ী বৈধতা দেওয়া হয়েছে। আদালত যাদের বৈধ ঘোষণা করেছে, নির্বাচন কমিশন আপাতত তাদের বৈধ হিসেবেই গ্রহণ করছে। তবে নির্বাচনের পর কারও অযোগ্যতা প্রমাণিত হলে নির্বাচন কমিশন স্বপ্রণোদিতভাবে বা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে পারবে।

তিনি জানান, ৩০০ সংসদীয় আসনে ৩০০ জন বিচারকের সমন্বয়ে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি কাজ করছে। কোথাও আচরণবিধি লঙ্ঘন বা লেভেল প্লেয়িং ফিল্ডে সমস্যা হলে সংশ্লিষ্ট ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ জানাতে তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...