অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬ | ১১ই বৈশাখ ১৪৩৩

২৮ জানুয়ারির মধ্যে বাড়িভাড়া না করলে হজে যাওয়া যাবে না

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪৭

remove_red_eye

৯২

এখনো অনেক লিড এজেন্সি চলতি বছরের হজযাত্রীদের বাড়িভাড়া চুক্তি করেনি। আগামী ২৮ জানুয়ারির মধ্যে সব লিড এজেন্সিকে মক্কা-মদিনায় বাড়িভাড়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এসময়ের মধ্যে বাড়িভাড়া না করলে হজযাত্রীরা হজ পালন করতে পারবেন না জানিয়ে গত ২৪ জানুয়ারি সব লিড ও সমন্বয়কারী এজেন্সির কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি দুটি মাধ্যমে হজযাত্রীরা পবিত্র হজ পালন করবেন। বেসরকারি মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী ৩০টি লিড এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির হজযাত্রীর বাড়িভাড়া সম্পন্ন করার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। 

এতে আরও বলা হয়, গত ২৩ জানুয়ারি জুম সভায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, এজেন্সি থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়িভাড়া করার অগ্রগতি অত্যন্ত হতাশাব্যঞ্জক। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির যে সংখ্যক হজযাত্রীর বাড়িভাড়া হবে না সে সংখ্যক হজযাত্রী হজ পালন করতে পারবে না বলে তিনি উল্লেখ করেন।

এর মধ্যে সরকারি মাধ্যমের সব হজযাত্রীর জন্য মক্কা-মদিনায় বাড়িভাড়া সম্পন্ন করা হয়েছে জানিয়ে চিঠিতে বলা হয়, আগামী ২৮ জানুয়ারির মধ্যে লিড এজেন্সিকে তার সব হজযাত্রীর মক্কা-মদিনার বাড়িভাড়া (শতভাগ) আবশ্যিকভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। হজযাত্রীর বাড়িভাড়া করতে সমন্বয়কারী এজেন্সি তার লিড এজেন্সিকে সার্বিক সহযোগিতা করবে।

এসময়ের মধ্যে বাড়িভাড়া সম্পন্ন না করা হলে পরবর্তীতে সংশ্লিষ্ট এজেন্সির হজ কার্যক্রম পরিচালনায় তার প্রভাব প্রতিফলিত হবে। 

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতার ইন্তেকাল, জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতার ইন্তেকাল, জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ

ভোলায় সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলমের ইন্তেকাল দৈনিক বাংলার কণ্ঠ পরিবারের শোক

ভোলায় সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলমের ইন্তেকাল দৈনিক বাংলার কণ্ঠ পরিবারের শোক

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার পিতার ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার পিতার ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক

ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ।। দাফন সম্পন্ন, সর্বস্তরের শোক

ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ।। দাফন সম্পন্ন, সর্বস্তরের শোক

ভোলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ভোলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দেয়া অবৈধ ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ

ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দেয়া অবৈধ ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি

ভোলায় পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভোলায় পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, সূচি প্রকাশ

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, সূচি প্রকাশ

আরও...