অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

নির্বাচিত হলে চরফ্যাশনকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করা হবে : নুরুল ইসলাম নয়ন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৬ রাত ০৮:১৪

remove_red_eye

২৪২

চরফ্যাশন প্রতিনিধি : ভোলা-৪ আসনের (চরফ্যাশন ও মনপুরা) বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন,১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে চরফ্যাশন ও মনপুরাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করা হবে। সালিশের নামে যারা গ্রামের অসহায় লোকজনকে হয়রানি করেন তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
চরফ্যাশন ও মনপুরার উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, চরফ্যাশনের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসাসহ  শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন করা হবে। গতকাল রবিবার দিনব্যাপী উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পথসভায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেয়া হবে। যে কার্ডের মাধ্যমে আপনারা পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবেন এছাড়াও স্বাস্থ্যসেবা নিশ্চিতে হ্যালথকার্ড দেয়া হবে যার মাধ্যমে সকল সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্বাস্থ্যসুবিধা নিতে পারবেন। এবং কৃষি কার্ডের মাধ্যমে বীজ সারসহ কৃষকরা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করবেন। নুরুল ইসলাম নয়ন মাদক সেবনকারী ও বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, মাদকের সঙ্গে জড়িতদের নির্বাচনের পূর্ব মুহুর্ত পর্যন্ত সংশোধনের সুযোগ দেয়া হলো। এসময়ের মধ্যেও সংশোধন না হলে তাদেরকে পুলিশে দেয়া হবে।
তিনি  অন্যের জমি দখলবাজ ও চাঁদাবাজ এবং মাদকসেবীসহ সালিশের নামে নিরিহ লোকজনকে যারা হয়রানি করে তাদের তালিকা দেয়ার জন্য ভোটারদের নির্দেশ দেন। এসময় তিনি  ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার জন্য তাকে সুযোগ দেয়ার অনুরোধ জানান এবং ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার জন্য সকলের  সহযোগীতা কামনা করেন। বিএনপির  উপজেলা নেতৃবৃন্দ এবং ওসমানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা এসব পথসভায় উপস্থিত ছিলেন। 

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...