বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৭
২৭০
জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে বিএনপি যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি আরেকটি বিষয় আছে যদি সেটি নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। অতীতেও বিএনপি প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব। আর সেটা হচ্ছে দুর্নীতি। ক্ষমতায় গেলে বিএনপি যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরবে। এটি দেশের মানুষের কাছে বিএনপির কমিটমেন্ট।
বিএনপির চেয়ারম্যান আরো বলেন, ‘বিএনপি ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সরকারে ছিল। বিএনপি সরকার অতীতে প্রমাণ করেছে তারা দুর্নীতিতে দেশকে নিচের দিকে নিয়ে গেছিল। ২০০১ সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া আপনাদের রায়ে দায়িত্ব পান তখন ধীরে ধীরে ধীরে দেশকে দুর্নীতির কবল থেকে বের করে নিয়ে এসেছেন।
‘আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদের দুটো বিষয় খুব পরিষ্কার নজর দিতে হবে। কারণ এই দুটো বিষয় বাংলাদেশের জনগণের প্রাপ্য অধিকার, যা তাদের বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে। অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে বিএনপি প্রমাণ করে দেখিয়েছে যে এই বিষয়ে আপনাদের বিএনপি সফলভাবে কাজ করতে পার। কী সেই বিষয় দুটো? সেই বিষয় দুটো হচ্ছে এক মানুষের নিরাপত্তা। যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করতে পারে।
বিএনপি ক্ষমতায় গেলে অতীতের মতো আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ করবে জানিয়ে দলটির চেয়ারম্যান বলেন, ‘বিগত সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল, খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন আপনারা দেখেছেন যেই হোক না কেন এমনকি আমাদের দলের অনেক লোক যারা কোন অনৈতিক কাজে নিজেকে জড়িয়েছে আমরা তাদেরকেও ছাড় দেইনি।
‘আজ এই দেশের জনগণ এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে সফল ও কঠোর হস্তে দেশের আইনশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। যাতে দেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে।’
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত