বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১১
২৯৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় পাটির বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি এবং তারেক রহমান আমার উপর আস্থা রেখেছেন। আমাকে ভোলার মানুষের পাশে থাকার দায়িত্ব দিয়েছেন। আসুন আমরা ভোলাটাকে নতুন করে গড়ে তুলি। আমরা কারো সাথে কোন অন্যায় করতে চাইনা। আমরা প্রতিহিংসার রাজনীতি চাইনা। ভোলায় আর কোন রাজনৈতিক মারামারি হানাহানি চাইনা। আমার কোন প্রতিশোধ নিতে চাই না। আমরা সাবইকে সাথে নিয়ে সুন্দর, শান্তিপূর্ণ, মানবিক একটি ভোলা গড়ে তুলতে চাই। যেখানে চাঁদাবাজি হবে না। টেন্ডারবাজি হবে না।

শনিবার দুপুরে ভোলার নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মীর উদ্দেশ্যে এসব কথা বলেছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এই প্রথম বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ শনিবার ভোলায় আসেন। তাকে কাছে পেয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। খেয়াঘাট থেকে দলীয় কার্যালয় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ পথের দুই পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন হাজার হাজার মানুষ।
ব্যাস্টিার পার্থ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, “আমাদের জামায়াতের ভাইয়েরা যারা নির্বাচন করছেন, ইসলামী আন্দোলনের হাত পাখার ভাইয়েরা যারা নির্বাচন করছেন তাদের প্রত্যেককে শান্তিতে সুষ্ঠুভাবে তাদের নির্বাচন পরিচালনা করার সুযোগ সবাই করে দিবেন। ভোলাতে যেন কোন ধরণের মারামারি, পিটাপিটি, হানাহানি এই জিনিস যাতে না হয়। আমি আমার প্রত্যেক নেতাকর্মীকে অনুরোধ করবো। আপনারা আইন হাতে তুলে নিবেন না। আল্লাহ যদি আমার কিসমতে সংসদ সদস্য পদ রাখেন তা হলে কেউ ঠেকাতে পারবেনা ইনশাআল্লাহ”। 
২০০৮ সালে বিএনপি জোটের প্রার্থী হয়ে ভোলা-১ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কথা স্মরণ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, এইবার আল্লাহতায়ালা একটা সুযোগ দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আবার আমাকে দায়িত্ব দিয়েছে এই ভোলা সদরের মানুষের পাশে দাঁড়াবার জন্য। আমাদের দায়িত্ব এখন সকল হিংসা বিদ্বেষ ভুলে সবাইকে সাথে নিয়ে নতুন করে ভোলাকে গড়ে তুলবো। পার্থ বলেন, ‘আমি আমার জামায়াতের ভাই, ইসলামী আন্দোলনের ভাই, সকল রাজনৈতিক দল, সকল ধর্ম পেশার সকলকে বলি, আপনারা যদি মনে করেন আমার চেয়ে যোগ্য পার্থী আছে ভোলা-১ আসনের প্রতিনিধিত্ব করার মত তা হলে আমাকে বলুন, আমি আমার ভোট তাকে দিয়ে আসবো।

পার্থ বলেন, ভোলার বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর চাচাকে আশি শ্রদ্ধা করি। আমার আগে ভোলা-১ সদর আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আলমীর চাচা ১৭ বছর এই ভোলাতে অনেক কাজ করেছেন। তাঁর কন্ট্রিবিউশন আছে। গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ভোলার বিএনপির অনেক ত্যাগ আছে। অনেক রক্ত ঝড়েছে। আমাদের সবার দায়িত্ব সবাইকে বুকে টেনে নিয়ে কাজ করা। পার্থ বলেন, “বিএনপি বিজেপি ভাই ভাই, ঐক্য ছাড়া কোন উপায় নাই।”

পার্থ বলেন, “এই ভোলায় যদি আমি এমপি হতে পারি তা হলে এই ভোলার মুরুব্বি হবেন গোলাম নবী আলগীর। আমি সম্মান করি তাকে। পার্থ আরও বলেন , “এই ভোলা থেকে আমি এমপি হলে কী করতে পারবো না পারবো সেটা সময়ই বলে দিবে। কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারি আপনারা শান্তি ঘরে ঘুমাতে পারবেন।”

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত