অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

জেলা বিএনপি কার্যালয়ে গেলেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার পার্থ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০৭

remove_red_eye

২১৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলা -১ সদর আসনে বিএনপি জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তার নির্বাচনী এলাকা ভোলায় এসে প্রথম দিনই গিয়েছেন ভোলা জেলা বিএনপি কার্যালয়ে।  বিএনপি নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে এসে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ১৭ বছর কষ্ট করেছি শুধু জোটটা ধরে রাখার জন্য। জোটকে ধরে রাখতে হবে। তারেক রহমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে - এটাই আমাদের স্বপ্ন। আমরা সকাল বিকাল এতটা কষ্ট করেছি ১৭ টা বছর, এই জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় নিতে হবে। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র, সফল রাষ্ট্র এবং সুন্দর রাষ্ট্রে পরিণত করতে হবে, এটাই তারেক রহমানের স্বপ্ন। 

বিগত দিনে বিএনপি বিজেপির মধ্যকার বৈরী সম্পর্কের দিকে ইঙ্গিত করে পার্থ বলেন, আপনারা আমার উপর রাগ কইরেন না। আসুন আমরা এক সাথে কাজ করি। আমার বিশ্বাস একসাথে কাজ করলে আমরা একটা ভাল কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আমরা দুইটা দলই একটু ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে যদি একসাথ কাজ করি তাহলে তারক রহমানকে, জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা ভাল একটা রেজাল্ট হয়তো উপহার দিতে পারবো। 
আসেন ভাই আমরা সবাই এক সাথে কাজ করি। খালেদা জিয়া চলে গেছেন। এখন তারেক ভাই আছেন। তারেক ভাইর হাতকে শক্তিশালী করি।
এর আগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর বাসায় গিয়ে তাকে সাথে করে জেলা বিএনপি কার্যালয়ে নিয়ে আসেন। 

এসময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম আহ্বায়ক এনামুল হকসহ জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...