লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৬ রাত ০৯:৩৪
২৮৭
আকবর জুয়েল, লালমোহন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতো শেখ হাসিনা তাদের আয়না ঘরে বন্দী করে রাখতো। অন্যায় ও অবৈধভাবে শেখ হাসিনা ১৫ বছর দেশকে শাসন করেছেন। তিনি আরও বলেন, বিএনপি ভদ্রলোকের দল, শহীদ জিয়া ছিলেন খোলাফায়ে রাশেদীনের মতো সুশৃঙ্খল ও নীতিবান। বিএনপি ক্ষমতায় আসলে দেশ চলবে ইসলামের রীতিনীতি অনুযায়ী। শহিদ জিয়ার আদর্শে গড়া দল, বেগম খালেদা জিয়ার দল, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের দল। আমি তিনবার মন্ত্রী সহ ৬ বার এমপি ছিলাম কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। হাসিনা সরকারের আমলে ৫ বার মিথ্যা মামলায় জেল খেটেছি, আবার জামিন পেয়ে মুক্তি পেয়েছি।
শনিবার (২৪ জানুয়ারি) বিকালে ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ সবাইকে ধানের শীষে ভোট দেয়ার জন্য বলেন। উপস্থিত সবাই বিশেষ করে তরুন ভোটারদেরকে যোগ্য প্রার্থী এবং সৎ লোক দেখে ভোট দেয়ার জন্য বলেন।
লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম মিয়ার সভাপতিত্ব এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম এ্যাডভোকেট সালাউদ্দিন বাচ্ছু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মেম্বার সাবেক ছাত্র দলের আহবায়ক ও যুবদল নেতা মোঃ মাসুদ খান, কামরুল পাটাওয়ারী, মোঃ সরোয়ার ডাঃ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত