অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতো শেখ হাসিনা তাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতো: মেজর হাফিজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৬ রাত ০৯:৩৪

remove_red_eye

৩৩৪

আকবর জুয়েল, লালমোহন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতো শেখ হাসিনা তাদের আয়না ঘরে বন্দী করে রাখতো। অন্যায় ও অবৈধভাবে শেখ হাসিনা ১৫ বছর দেশকে শাসন করেছেন। তিনি আরও বলেন, বিএনপি ভদ্রলোকের দল, শহীদ জিয়া ছিলেন খোলাফায়ে রাশেদীনের মতো সুশৃঙ্খল ও নীতিবান। বিএনপি ক্ষমতায় আসলে দেশ চলবে ইসলামের রীতিনীতি অনুযায়ী।  শহিদ জিয়ার আদর্শে গড়া দল, বেগম খালেদা জিয়ার দল, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের দল। আমি তিনবার মন্ত্রী সহ ৬ বার এমপি ছিলাম কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। হাসিনা সরকারের আমলে ৫ বার মিথ্যা মামলায় জেল খেটেছি, আবার জামিন পেয়ে মুক্তি পেয়েছি।
শনিবার (২৪ জানুয়ারি) বিকালে ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে  নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ সবাইকে ধানের শীষে  ভোট দেয়ার জন্য বলেন। উপস্থিত সবাই বিশেষ করে তরুন ভোটারদেরকে যোগ্য প্রার্থী এবং সৎ লোক দেখে ভোট দেয়ার জন্য বলেন।
লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম মিয়ার সভাপতিত্ব এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম এ্যাডভোকেট সালাউদ্দিন বাচ্ছু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মেম্বার সাবেক ছাত্র দলের আহবায়ক ও যুবদল নেতা মোঃ মাসুদ খান, কামরুল পাটাওয়ারী, মোঃ সরোয়ার ডাঃ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...