অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ১৫০ জন ভাসমান মানতা পরিবার নতুন কম্বল পেলেন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:২৯

remove_red_eye

৪৫৩

মোঃ আমির হোসাইন: ভোলা সদর উপজেলার ভোলার খাল সুইচগেট, ধনিয়া সুইজগেট ও কাটির মাথায়  ১৫০ জন ভাসমান মানতা  শীতার্তদের মধ্যে গত বৃহস্পতিবার  নতুন কম্বল বিতরণ করা হয়েছে কাজী ফার্মস লিমিটেড (ইউনিট-২৫), খেয়াঘাট, ভোলা সদর, ভোলা এর উদ্যেগে ভাসমান মানতা ও অসহায়  জেলে প্রতিবেশীগনের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে  কাজী ফার্মস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ভোলা কাজী ফার্মস সহকারি মহা-ব্যবস্থাপক পুষ্টি বিভাগের মোহাম্মদ জামাল উদ্দিন, কার্যনির্বাহী কর্মকর্তা, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মোঃ লোকমান হোসেন,  সিনিয়র অফিসার, লিগাল এপেয়ার্স বিভাগের মোহাম্মদ করিম মোল্লা, সহ ভোলা সদর মৎস্য  বিভাগের কর্মকর্তা ও  সামাজিক ব্যক্তিবর্গ গণ  উপস্থিত ছিলেন। 
ভোলার খালের গোলাপ জান, সূর্য বানু  কোহিনুর,  জানান, যে ঠান্ডা পড়তেছে তাতে নৌকাতে ঘুমানো যাচ্ছে না, কম্বল টি পেয়ে খুব খুশি হয়েছি, ঠান্ডার মধ্যে গায়ে দিয়ে ঘুমাতে পারবো, দোয়া করি তোমাগরে আল্লাহ ভাল রাখুক। 
কাটির  মাথার কাঞ্চন সরদার বলেন,  আমরা মেঘনা নদীর তীরে কাটির মাথায় খালের মধ্যে বসবাস করি, নৌকার মধ্যে অনেক শীত, ঠান্ডা, আপনাদের এ কম্বল আমাদের অনেক উপকারে হবে।