অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দিনের ভোট, রাতে নেওয়ার রাজনীতি বাংলাদেশে আর চলবে না: হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫৫

remove_red_eye

৩৩০

ফখরে আজাম পলাশ, তজুমদ্দিন থেকে: ভোলা-৩ বিএনপির মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ এসেছে। বিগত তিনটি নির্বাচনে আপনারা নিজের ভোট নিজে দিতে পারেননি, দিনের ভোট রাতে রাতে হয়েছে।
এখন সুযোগ এসেছে, কাজে না লাগিয়ে সঠিক পাত্রে ভোট না দিলে আবারো কাঁদতে হবে। বিএনপি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার রাজনীতি  করে না। আমরা মানুষের ভাগ্যোন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রাজনীতি করে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে সোনাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনি জনসভায়, প্রধান অতিথি বক্তব্যে মেজর অবঃ হাফিজ এসব কথা বলেন। 
সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, জাকির হোসেন মনুর সভাপতিত্বে,  আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি, গোলাম মোস্তফা মিন্টু,সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, জেলা বিএনপির সদস্য, হাসান মাকসুদুর রহমান, উপজেলার সাবেক সাধারণ সম্পাদক,  জাকির হোসেন হাওলাদার, আমিরুল ইসলাম বাসেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য, শাহ্ মোহাম্মদ শাহিন শাজি, জেলা যুবদলের সহ-সভাপতি, হাসান মাহমুদ সাফা পিন্টু  মহিউদ্দিন জুলফিকার,  প্রমূখ।