অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে যৌথবাহিনীর অভিযানে আটক গাঁজা বিক্রেতার কারাদণ্ড

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

২৯৬

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে জসিম ব্যাপারী(৫৫) নামের এক ব্যক্তিকে ৫৫০ গ্রাম গাঁজাসহ আটক করেছে। আটক জসিমকে গাঁজা বিক্রি ও মজুতের অপরাধে ৪ মাসের  কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিবাগত রাত  ১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রনজিৎ চন্দ্র দাস এ সাজা দেন।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে যৌথবাহিনী বোরহানউদ্দিন উপজেলার পৌর ১ নম্বর এলাকায় জসিমের ঘরে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করে।  
জসিম পৌর ১ নম্বর এলাকার মৃত হানিফ ব্যাপারীর ছেলে। 
সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, জসিমকে বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...