বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৮
৩২৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আর্থিক সংকট মোকাবেলায় স্বাবলম্বী হতে গাভী ( গরু ) পেলো বোরহানউদ্দিন উপজেলার চর-লক্ষ্মীপুর গ্রামের ১০ দরিদ্র্য পরিবার। মঙ্গলবার বিকালে এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এই গাভী (গরু) বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন। উন্নয়ন সংস্থা সোস্যাল ইউনিটি ফর নেইবারহুড (সান) এই কর্মসূচি’র আয়োজন করে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, একটি গাভী পালন করেই একটি পরিবার স্বাবলম্বী হতে পারবে। ওই উপজেলার একটি গ্রামের ১০ পরিবারকে বাছাই করে তাদের হাতে এই গাভী তুলে দেয়া হয়। ওই সব পরিবারকে কোন টাকা প্রদান করতে হবে না। উন্নয়ন সংস্থা সান’র প্রস্তাবে এনজিও ফাউন্ডেশন অর্থ প্রদান করে। গরু লালন পালন ও দুধ উৎপাদনের বিষয়ে তদারকি করবে সান। গরু বিতরণকালে উপস্থিত ছিলেন, সান এর নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন, এসডব্লিউও’র চেয়ারম্যান আবু জাফর মোঃ ছালেহ। যারা গরু পেলেন , এরা হচ্ছেন মোঃ মিজানুর রহমান, নুরুল ইসলাম মৃধা, শুরভী বেগম, নাজমা বেগম, রিজিয়া বেগম, মোঃ ছায়েদ, মোঃ বাসেদ, মোছাঃ বেবী আয়শা, সফিজল ইসলাম, রুজিনা বেগম। এদিকে গরু পেয়ে অয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান শাহেআলমের স্ত্রী রুজিনা বেগম, আয়ুব আলী’র ছেলে মোঃ মিজানুর রহমান, আব্দুল মান্নানের স্ত্রী রিজিয়া বেগম, জেবল সর্দারের স্ত্রী বিবি আয়শা । সান নির্বাগী পরিচালক জানান, তারা অনেকের মধ্য থেকে ১০ জনকে প্রথম পর্যায়ে এই গরু দেয়া হয়। পর্যায়ক্রমে অন্যান্য গ্রামেও এই কর্মসূচি গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত