অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

আসন্ন নির্বাচন উপলক্ষে চরফ্যাশনে চলচ্চিত্র প্রদর্শনী ও উঠান বৈঠক

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৪

remove_red_eye

২১২

চরফ্যাসন প্রতিনিধি : গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে ভোলার চরফ্যাশনে চলচ্চিত্র প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতশত ভোটার নারী ও পুরুষ অংশগ্রহণ অংশ নেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেনের সভাপতিত্বে এবং ভোলা জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নুরন্নবীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক ডা. শামিম রহমান ও জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন এবং চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা।
কর্মসূচিতে স্থানীয় জনগণের উপস্থিতিতে তথ্যভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এতে ভোটের গুরুত্ব, সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা, ভোট প্রদানের নিয়মাবলি এবং ভোটার হিসেবে নাগরিকের দায়িত্ব তুলে ধরা হয়। পাশাপাশি উঠান বৈঠকের মাধ্যমে অংশগ্রহণকারীদের সঙ্গে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বক্তব্য দেয়া হয়। এ সময় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী ও নতুন ভোটারদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা এবং নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির প্রধান লক্ষ্য।
ভোলা জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী জানান, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করা যায়।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...