বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০৩
৮৮
বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিন উপজেলায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক প্রবাসীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ওই প্রবাসী উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আবুল বশারের ছেলে মোঃ রায়হান (২৫)। এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইন ২০০০ এর ৯ (৪) (খ) ধারায় মামলা দ্বায়ের করেছেন। মামলা নং-৩০।
মামলার সূত্রে জানা যায়, একই উপজেলার এক কলেজ ছাত্রী ডুবাই প্রবাসী রাহানের সাথে গত ০৮ মাস আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩০ ডিসেম্বর প্রবাসী দেশে আসে। প্রেমিকার সাথে দেখা করে এবং বিভিন্ন যায়গায় ঘুরতে নিয়ে যায়। গত সোমবার রাতে ওই কলেজ ছাত্রীর চাচার বাসায় আসে প্রবাসী যুবক। ছাত্রীটির চাচার পরিবারকে বিয়ের কথা বলে। বিয়ের আলাপ আলোচনা ও খাওয়া দাওয়া করতে রাত গভীর হয়ে যায়। পরে প্রবাসী যুবক ছাত্রীটির চাচার বাসায় রাত যাপন করে। সবাই ঘুমিয়ে পরলে প্রবাসী যুবক প্রেমিকার রুমে ঢুকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। প্রেমিকার ডাক চিৎকারে ঘরের লোকজন তাকে উদ্ধার করেন। পরে উপস্থিত সবাই প্রবাসীকে বিয়ের জন্য বললে ওই প্রবাসী দ্রুত পালিয়ে যায়। এরই ধারবাহিকতায় ওই কলেজ ছাত্রী মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করে। এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে ওই প্রবাসীকে আটক করে এবং আদালতে প্রেরণ করে।
বোরহানউদ্দিন থানা ওসি. মো: মনিরুজ্জামান জানান, কলেজ ছাত্রীর এজাহার সূত্রে আসামী রায়হানকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলমান আছে।
মনপুরায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে
হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা
পাম্পের জন্য নির্ধারিত তেল সরবরাহ করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী
শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল
এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা
এসএসসি পরীক্ষার জন্য ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক