অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রবাসী গ্রেফতার

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০৩

remove_red_eye

২৪৬

বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিন উপজেলায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক প্রবাসীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ওই প্রবাসী উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আবুল বশারের ছেলে মোঃ রায়হান (২৫)। এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইন ২০০০ এর ৯ (৪) (খ) ধারায় মামলা দ্বায়ের করেছেন। মামলা নং-৩০। 
মামলার সূত্রে জানা যায়, একই উপজেলার এক কলেজ ছাত্রী ডুবাই প্রবাসী রাহানের সাথে গত ০৮ মাস আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩০ ডিসেম্বর প্রবাসী দেশে আসে।  প্রেমিকার সাথে দেখা করে এবং বিভিন্ন যায়গায় ঘুরতে নিয়ে যায়। গত সোমবার রাতে ওই কলেজ ছাত্রীর চাচার বাসায় আসে প্রবাসী যুবক। ছাত্রীটির চাচার পরিবারকে বিয়ের কথা বলে। বিয়ের আলাপ আলোচনা ও খাওয়া দাওয়া করতে রাত গভীর হয়ে যায়। পরে প্রবাসী যুবক ছাত্রীটির চাচার বাসায় রাত যাপন করে। সবাই ঘুমিয়ে পরলে প্রবাসী যুবক প্রেমিকার রুমে ঢুকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। প্রেমিকার ডাক চিৎকারে ঘরের লোকজন তাকে উদ্ধার করেন। পরে উপস্থিত সবাই প্রবাসীকে বিয়ের জন্য বললে ওই প্রবাসী দ্রুত পালিয়ে যায়। এরই ধারবাহিকতায় ওই কলেজ ছাত্রী মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করে। এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে ওই প্রবাসীকে আটক করে এবং আদালতে প্রেরণ করে। 
বোরহানউদ্দিন থানা ওসি. মো: মনিরুজ্জামান জানান, কলেজ ছাত্রীর এজাহার সূত্রে আসামী রায়হানকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলমান আছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...