অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ॥ গ্রেফতার-২

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৬ রাত ১১:৩৮

remove_red_eye

২৭৯

চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার চর-কলমী এলাকায় ২০২৩ সালে  এক ব্যবসায়ীর বসতঘর ও তিনটি দোকানঘর ভাংচুরের অভিযোগে প্রায় দুই বছর পর থানায় মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। ওই মামলায় সাবেক  ইউপি সদস্যসহ ৭ জনকে আসামি করা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতে পাঠিয়েছে দক্ষিণ আইচা থানা পুলিশ। পরে আদালত দুই আসামি জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। 
মামলার বাদী নুরে আলম খলিফা অভিযোগে জানান, গত ১১ ডিসেম্বর ২০২৩ রাতে নজরুল নগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. জাহিদ সিকদার বাদীর পরিবারকে এলাকায় ব্যবসা করতে হলে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানপাট বন্ধ করে দেওয়া ও পরিবারসহ এলাকা ছাড়া করার ভয় দেখানো হয়। পরে ২০ ডিসেম্বর  সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটি বুলডেজার (ভেকু) দিয়ে বাদীর বসতঘর ও তিনটি দোকানঘর গুঁড়িয়ে দেয়।
ভাঙচুর ও লুটপাটের সময় একটি ফ্রিজ, ডিপ ফ্রিজ, এলইডি টিভি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, স্বর্ণালংকার এবং নগদ এক লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। এতে লুণ্ঠিত মালামালের মূল্য প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা এবং ঘর ও দোকান ভাঙচুরে আনুমানিক ১০ লাখ টাকার স্থাবর ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
ভুক্তভোগী জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে প্রভাবশালী হওয়ায় এবং প্রাণ নাশের হুমকির কারণে আগে মামলা করতে সাহস পাননি। বর্তমানে পরিস্থিতি পরিবর্তন হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় রবিবার দক্ষিণ আইচা থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি রুহুল আমিন এবং ৪ নম্বর আসামি হাকিম পালোয়ানকে গ্রেফতার করে।
দক্ষিণ আইচা থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু নাথ জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...