অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

দি ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস এওয়ার্ড এন্ড ফেলোশিপ পেলেন দিলরূবা জ্যাসমিন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৫৬

remove_red_eye

২১৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আইকলডিআরসি লিঙ্গুয়েস্টিকস ইউনিট অব ঢাকা ইউনিভার্সিটি’র উদ্যোগে সাহিত্য কর্মের জন্য দিলরূবা জ্যাসমিনকে ‘দি ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস এওয়ার্ড-২০২৫ এন্ড ফেলোশীপ’ প্রদান করা হয়েছে। গত বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার  অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই এওয়ার্ড ও ফেলোশিপ প্রদান করা হয়। দিলরূবা জ্যাসমিন তাঁর তার অসাধাণ সাহিত্যকর্ম “স্বপ্ন এবং আমি” শীর্ষক গ্রন্থের জন্য এই পুরস্কার ও ফেলোশিপ অর্জন করেন। তার প্রকৃত নাম বেগম আকতার দিলরূবা খানম । তবে সাহিত্যকর্মে তিনি দিলরূবা জ্যাসমিন নামেই সমধিক পরিচিত। 
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর আবদুল মজিদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নেছার ইউ আহমেদ, কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ ট্রাস্ট এর ভিসি চৌধুরী জাফরউল্লাহ্ শারাফাত। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ ফেকাল্টির প্রধান লিউ ওয়েনলি। প্রোগ্রাম চেয়ার ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইউনিস্টিটিউট এর ডিজি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আশাদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা অনুষদের সেক্রেটারি জেনারেল প্রফেসর লুৎফর রহমান জয়। 
দিলরূবা জ্যাসমিন ছোটবেলা থেকেই লেখালেখির সাথে পথ চলে আসছেন - এই পথচলায় কখনো তাঁর সঙ্গী হয়েছে কবিতা - কখনওবা গল্প , অণুগল্প , প্রবন্ধ আবার কখনও স্মৃতিকথায় ভর করে আবার পাড়ি জমিয়েছেন উপন্যাসের ঝালর বুননে আবার ফিরে আসা কবিতার কাননে বা অন্য কোথা বা অন্য কোন খানে। এক কথায় বলা যায় , সাহিত্যের সব শাখাতেই মোটামুটি বিচরণ তাঁর । কোন গৎবাঁধা লেখার সীমানায় নিজেকে আটকে রাখেননি। ছুটে চলেছেন তো ছুটছেন- নানা রঙে রঙ্গিন হচ্ছে তার সৃষ্টিশীলতা-সৃজনশীলতা। 
এই পুরস্কার প্রাপ্তি  যেন তাঁর সেই সৃষ্টিশীলতাকে সৃজনশীলতাকে নিয়ে গেল আরও এক অন্যরকম এক উচ্চ মাত্রায় ।
দৈনিক অমৃতালোক পত্রিকার নির্বাহী সম্পাদক এবং করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সাহিত্যিক দিলরূবা জ্যাসমিন সকলের কাছে দোয়া চেয়েছেন। 

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...