বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৫৬
১৭৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আইকলডিআরসি লিঙ্গুয়েস্টিকস ইউনিট অব ঢাকা ইউনিভার্সিটি’র উদ্যোগে সাহিত্য কর্মের জন্য দিলরূবা জ্যাসমিনকে ‘দি ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস এওয়ার্ড-২০২৫ এন্ড ফেলোশীপ’ প্রদান করা হয়েছে। গত বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই এওয়ার্ড ও ফেলোশিপ প্রদান করা হয়। দিলরূবা জ্যাসমিন তাঁর তার অসাধাণ সাহিত্যকর্ম “স্বপ্ন এবং আমি” শীর্ষক গ্রন্থের জন্য এই পুরস্কার ও ফেলোশিপ অর্জন করেন। তার প্রকৃত নাম বেগম আকতার দিলরূবা খানম । তবে সাহিত্যকর্মে তিনি দিলরূবা জ্যাসমিন নামেই সমধিক পরিচিত।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর আবদুল মজিদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নেছার ইউ আহমেদ, কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ ট্রাস্ট এর ভিসি চৌধুরী জাফরউল্লাহ্ শারাফাত। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ ফেকাল্টির প্রধান লিউ ওয়েনলি। প্রোগ্রাম চেয়ার ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইউনিস্টিটিউট এর ডিজি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আশাদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা অনুষদের সেক্রেটারি জেনারেল প্রফেসর লুৎফর রহমান জয়।
দিলরূবা জ্যাসমিন ছোটবেলা থেকেই লেখালেখির সাথে পথ চলে আসছেন - এই পথচলায় কখনো তাঁর সঙ্গী হয়েছে কবিতা - কখনওবা গল্প , অণুগল্প , প্রবন্ধ আবার কখনও স্মৃতিকথায় ভর করে আবার পাড়ি জমিয়েছেন উপন্যাসের ঝালর বুননে আবার ফিরে আসা কবিতার কাননে বা অন্য কোথা বা অন্য কোন খানে। এক কথায় বলা যায় , সাহিত্যের সব শাখাতেই মোটামুটি বিচরণ তাঁর । কোন গৎবাঁধা লেখার সীমানায় নিজেকে আটকে রাখেননি। ছুটে চলেছেন তো ছুটছেন- নানা রঙে রঙ্গিন হচ্ছে তার সৃষ্টিশীলতা-সৃজনশীলতা।
এই পুরস্কার প্রাপ্তি যেন তাঁর সেই সৃষ্টিশীলতাকে সৃজনশীলতাকে নিয়ে গেল আরও এক অন্যরকম এক উচ্চ মাত্রায় ।
দৈনিক অমৃতালোক পত্রিকার নির্বাহী সম্পাদক এবং করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সাহিত্যিক দিলরূবা জ্যাসমিন সকলের কাছে দোয়া চেয়েছেন।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত