অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৫৫

remove_red_eye

৩৮৮

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে মৎস্য বিভাগের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আহমদ আখন্দ এর নেতৃত্বে, উপজেলার মেঘনা নদীতে ভোর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ ধরাজাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোস্তফা মনোয়ার আলি, মোঃ সাইফুল ইসলাম, অফিস সহকারী মোঃ আব্বাস উদ্দিন, খোকন চন্দ্র দে সহ ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলশিকদার পুলিশ ফাড়ির পুলিশ সদস্যগণ । 
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আহমদ আকন্দ বলেন, মৎস্য সম্পদ রক্ষার্থে অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।