বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৫২
২৪৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ এ মাদ্রাসা ক্যটাগরিতে বরিশাল বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন ভোলার চর পাঙ্গাশিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী রোভার স্কাউটস মোঃ নাইমুর রহমান।
গত ১৪ জানুয়ারি বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত ৬ জেলা থেকে বিজয়ী প্রতিযোগীদের সাক্ষাৎকার এর পাশাপাশি একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে অর্জিত যাবতীয় সনদ পর্যালোচনা করে ভোলার ওপেন রোভার ইউনিট এর চৌকোষ সদস্য মো: নাইমুর রহমানকে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষার্থী হিসেবে নির্বাচন করা হয়। এর আগে নাইম ভোলা সদর উপজেলা ও ভোলা জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছিলেন।
নাইমুর রহমান ভোলা সদর উপজেলার চর পাঙ্গাশিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র। বাংলাদেশ যুব ছায়া সংসদ এর (ভোলা -৪) এমপি এবং বাংলাদেশ স্কাউট রোভার এর অঞ্চল ভোলা ওপেন স্কাউটস গ্রুপ এর রোভার মেট হিসেবেও দায়িত্ব পালন করছেন নাইমুর রহমান নাইম।
এদিকে এমন সাফল্য অর্জনে ভোলা জেলা রোভারের সাবেক কমিশনার ও ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার, ভোলা জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ মাজহারুল ইসলাম, জেলা রোভারের কোষাধ্যক্ষ জুন্নু রায়হান, জেলা রোভারের সম্পাদক মো: এরশাদসহ সংশ্লিষ্ট সকলে নাইমুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত