অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৪২

remove_red_eye

২২৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল ইভেন্টস বিভাগের পরিচালনায় জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৬ ভোলা জেলা পর্যায়ের প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হয়েছে। ভোলা সরকারি কলেজের রোভার স্কাউটস মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো: কামাল হোসেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা রোভারের প্রাক্তন কমিশনার, বাংলাদেশ স্কাউটস এর লিডার ট্রেনার এবং ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা রোভারের কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক জুন্নু রায়হান, সহকারী কমিশনার আকলিমা বেগম, সহকারী কমিশনার ইশরাত জাহান বনি, সহকারী  কমিশনার জিয়া উদ্দিন, সহকারী কমিশনার আজগর আলী, ব্যাংকের হাট কলেজের আরএসএল ঝুমা চক্রবর্তী, জেলা রোভারের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন জেলা রোভারের সম্পাদক মো: এরশাদ। 

প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় সংগীত, আবৃত্তি, উপস্থিত বক্তৃতাসহ মোট ৬টি বিভাগে জেলার বিভিন্ন কলেজ থেকে আগত রোভার ইউনিটের রোভাররা অংশ নিয়েছেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোলা জেলা রোভারের সাবেক কমিশনার বাংলাদেশ রোভারের লিডার ট্রেনার ও ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর পারভীন আক্তার বলেন, রোভার স্কাউটস কার্যক্রম আন্তাতিক পর্যায়ে বিস্তৃত। এটি সহশিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাতিষ্ঠানিক পাড়ালেখার পাশাপাশি এ ধরণের কর্যক্রম শিক্ষার্থীদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোভাররা আত্মনির্ভরশীল আদর্শ ও চরিত্রবান নাগরিক হয়ে ওঠার পাশাপাশি এরা পরিবার, সমাজ ও দেশ গঠনে অবদান রাখছে। আর এ ধরণের প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া হয়। এ সময় তিনি উপস্থিত রোভারসহ রোভারিং কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...