মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৬ রাত ১১:২৬
২৭৮
মনপুরা সংবাদদাতা : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় প্রেমের টানে সিলেট থেকে আসা এক কিশোরীকে (১৬) জিম্মি করে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে শুক্রবার সকালে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে।
ভুক্তভোগী কিশোরী সুনামগঞ্জের শ্রী-নারায়নপুর এলাকার বাসিন্দা। তার প্রেমিক মো. সজিবের বাড়ি মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে। তাঁরা চট্টগ্রামে গার্মেন্টসে কাজ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা রাসেলের ছেলে মোঃ সজীবের সাথে সাদিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের টানেই সে গত তিনদিন আগে মনপুরায় আসে। পরে সাদিয়া ও সজীবের বিষয়টি জানাজানি হলে স্থানীয় একটি প্রভাবশালী চক্র তাদের বিয়ের কথা বলে জিম্মি করে। অভিযোগ উঠেছে, ওই চক্রটি তাদের কাছ থেকে রেখে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রাসেলের ছেলে মো. সজিব জানান, সে চট্টগ্রাম কাজ করে। তরুনী মেয়েটি তাঁর প্রেমিকা। সজিব তাঁকে বিয়ে করার জন্য মনপুরার বাড়িতে এসে কাগপত্র তৈরী করে। সকল কাগজপত্র লাইন করতে সময় লাগছিল। কাগজপত্র প্রায় তৈরী হয়ে গেছে এমন সময় তাঁর প্রেমিকা মনপুরায় আসতে চায়। সজিব সায় দিলে লঞ্চযোগে মনপুরা আসলে তাঁকে লঞ্চ থেকে নামিয়ে দাদীর বাড়িতে রাখেন। একরাত থাকার পরে এলাকার প্রভাবশালীরা বিষয়টি জানতে পারে। তাঁদেরকে মাকসুদ ও আল আমিন ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ৫০হাজার টাকার বিনিময়ে এলাকা ছাড়ার ব্যবস্থা করে দেবে বলে। তাঁদেরকে রাতের লঞ্চে হাতিয়া হয়ে চট্টগ্রাম চলে যেতে বলে। রাত ৩টায় লঞ্চ আসবে। পরে তালতলী বেড়িবাঁধের এলাকায় নিয়ে সজিবকে বেধরক পিটিয়ে আহত করে এবং তরুনীকে ধর্ষন করে।
ঘটনার পর কিশোরীকে অচেতন অবস্থায় বেড়িবাঁধে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
এ বিষয়ে মনপুরা থানার ওসি মোঃফরিদ বলেন , খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পুলিশ পাঠিয়ে কিশোরী কে উদ্ধার করে।অভিযুক্তদের গ্রেপ্তার ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত